গঙ্গাসাগর মেলা উপলক্ষে জোরদার নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি

Spread the love

গঙ্গাসাগর মেলা উপলক্ষে জোরদার নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবছর লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে পুলিশ, প্রশাসন, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন দপ্তরের সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
যান চলাচল নিয়ন্ত্রণে জিপিএস ও পিটিএমএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট রুটে যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়েছে এবং যাত্রীদের সুবিধার জন্য পর্যাপ্ত বাস ও পরিবহণ পরিষেবা চালু রয়েছে। মেলা এলাকায় সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নদী ও সমুদ্র এলাকায় বিপুল সংখ্যক উদ্ধারকারী দল, স্পিড বোট ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি চিকিৎসা পরিষেবার জন্য অস্থায়ী হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম মোতায়েন রয়েছে।
এখনও পর্যন্ত বেশ কয়েকটি হারানো-খোঁজার ঘটনা নিষ্পত্তি হয়েছে এবং বহু পুণ্যার্থীকে পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসনের তরফে সাধারণ মানুষের কাছে শান্তিপূর্ণভাবে মেলা উপভোগ করার পাশাপাশি নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *