Spread the love

রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস আয়োজিত ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উন্মোচন হয়ে গেল কলকাতার সুজাতা সদন হলে। অনুষ্ঠানে সব মডেল এবং মেক আপ আর্টিস্টকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হল। নতুন বছরের এই ক্যালেন্ডার শ্যুটে অংশ নিয়েছিলেন সৌম্যদীপ্তা দে, আরুশ সরকার, আয়ুষ দেবনাথ, মৌতৃষা চৌধুরী, দেবযানী সিংহ, অদ্রিজা সিংহ, সুপ্তা আঢ্য, মনিকা ঘোষ, ইন্দ্রদীপ সিনহা, তিস্তা গোস্বামী, শর্মিলি বিশ্বাস ও নির্মাল্য বিশ্বাস। মেক আপ আর্টিস্ট ছিলেন কথাকলি। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা অভীক ভট্টাচার্য, নাট্য পরিচালক ও অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, বিএফটিসিসির সেক্রেটারি বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাহিত্যিক অরুণিমা চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন ওএসএফের সিইও শ্রী দাস, অভিনেতা অমিত ঘোষ, কল্যাণী ব্যানার্জী, দুলাল সুর, মানস ঘোষ, চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউসের ডিরেক্টর নির্মাল্য বিশ্বাস বলেন, ‘এবারের ক্যালেন্ডার শ্যুটের থিম ছিল শহর কলকাতা। কলকাতার ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থানে মডেলদের নিয়ে শ্যুট করেন।’ তিনি ক্যালেন্ডার উন্মোচনে সহযোগিতা করার জন্য ওএসএফের সিইও শ্রী দাসকে আন্তরিক ধন্যবাদ জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *