Spread the love

প্রসেনজিৎ, চিরঞ্জিত, ঋতুপর্ণা, যীশু, আবীর—একসঙ্গে শিল্পীমহল, ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে টলিউডে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নিতে শুক্রবার রিজেন্ট পার্ক থানায় পৌঁছান অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রী, যাঁদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত ও আবীর চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এই মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে শিল্পীমহলে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে সরব হয়েছেন সহকর্মীরা। সেই কারণেই সম্মিলিতভাবে থানায় গিয়ে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রিয়াঙ্কা সরকার জানান, “আমরা চাই সত্যিটা সামনে আসুক। এই মৃত্যু ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।”

অন্যদিকে উপস্থিত শিল্পীরাও একই সুরে কথা বলেন। তাঁদের দাবি, এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং শিল্পী সমাজের নিরাপত্তা নিশ্চিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

এই ঘটনাকে ঘিরে টলিউড মহলে উদ্বেগ ও ক্ষোভ—দুই-ই স্পষ্ট। এখন নজর পুলিশের তদন্তে, সত্যিই কী উঠে আসে সামনে, সেদিকেই তাকিয়ে গোটা শিল্পী সমাজ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *