পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি

Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার কলকাতার লোক ভবন সর্দার প্যাটেল ইউনিটি হল-এ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান সুজয় পাল, যিনি বর্তমানে কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিমান বসু এবং বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা।

শপথ গ্রহণের আগে নবনিযুক্ত রাজ্যপালকে প্রথামাফিক গার্ড অফ অনার প্রদান করা হয়। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যপাল।

প্রশাসনিক মহলের মতে, নতুন রাজ্যপালের শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজভবনের প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *