Spread the love প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এই প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গেছে, প্রাথমিক স্তরের ইন্টারভিউয়ের সূচি সম্পর্কে নির্বাচন কমিশন শিক্ষা দপ্তরের কাছে বিস্তারিত জানতে চেয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চায়। এরপরই সম্ভাব্য জটিলতার কথা মাথায় রেখে ইন্টারভিউ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ভোট ঘোষণার আগেই ইন্টারভিউয়ের সূচি নির্ধারিত হয়েছিল। তাই এই প্রক্রিয়া যাতে পুনরায় শুরু করা যায়, সেই জন্যই শিক্ষা দপ্তরের কাছে পুনরায় অনুমতি চাওয়া হয়েছে। এখন শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন প্রার্থীরা। Post navigation ভারত-রাশিয়া সম্পর্ক আরও মজবুত করতে উচ্চপর্যায়ের বৈঠক, বাণিজ্য থেকে পশ্চিম এশিয়ার সংঘাত—আলোচনায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়