
নিজস্ব সংবাদদাতা: বিশাল বিশ্বাস
আজ, ১৮ই জানুয়ারি ২০২৬, Om Sosti Films-এর কর্ণধার ও বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ শ্রী দাস তাঁর শুভ জন্মদিন পালন করছেন। উল্লেখযোগ্যভাবে, তাঁর প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউজ Om Sosti Films সম্প্রতি সম্পূর্ণ করেছে তাদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, যা উদযাপিত হয়েছে ১২ই জানুয়ারি ২০২৬।
শ্রী দাস একজন সুপরিচিত ও অত্যন্ত কর্মচঞ্চল ব্যক্তিত্ব, যিনি সবসময় তাঁর ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনকে আলাদা করে রাখতে বিশ্বাসী। কর্মজীবনে তিনি দলগতভাবে কাজ করতে পছন্দ করেন এবং সহকর্মী ও শিল্পীদের সঙ্গে নিয়ে এগিয়ে চলাকেই সাফল্যের মূল চাবিকাঠি মনে করেন।
ক্যারিয়ারের পথে নানা চড়াই-উতরাই এলেও তিনি কখনও থেমে যাননি। বরং প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে তিনি এগিয়ে যাওয়ার অনুপ্রেরণায় পরিণত করেছেন। তাঁর এই ইতিবাচক মনোভাব ও নেতৃত্বের গুণে আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু শিল্পী ও টেকনিশিয়ান তাঁর হাত ধরে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন।
এর পাশাপাশি শ্রী দাস বর্তমানে ইন্দো-বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এই বৃহৎ পরিসরের চলচ্চিত্র উৎসবের মাধ্যমে তিনি নতুন ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে চলেছেন।
উল্লেখ্য, তাঁর নিজস্ব হাউসে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে ২১শে জানুয়ারি ২০২৬।
এই বিশেষ দিনে FSFL Magazine-এর পক্ষ থেকে Om Sosti Films-এর কর্ণধার শ্রী দাসের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও আগামী দিনের সাফল্যের প্রীতি কামনা।