Spread the love পূর্বাঞ্চলীয় কমান্ডের নতুন জিওসি-ইন-সি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লেফটেন্যান্ট জেনারেল ভিএমবি কৃষ্ণন। আজ তিনি বিদায়ী জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৮ সালের ১১ জুন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণন। প্রায় চার দশকের দীর্ঘ সেনাজীবনে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দুর্গম অপারেশনাল এলাকায় দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে সিয়াচেনের মতো উচ্চতর ও কঠিন এলাকায় একটি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ও ব্রিগেডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। এছাড়াও তিনি ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি এবং ব্রহ্মাস্ত্র কোরের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দায়িত্বে তার নেতৃত্বে পূর্বাঞ্চলীয় কমান্ড আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। Post navigation জাঁকজমকপূর্ণ সমাপ্তির পথে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দিল্লি ২০২৬ সংসদ ভবনের ম্যুরাল নিয়ে উপরাষ্ট্রপতির মন্তব্য, প্রকাশিত ‘টাইডস অফ টাইম’