
প্রতিবছরের মতো এ বছরও নবীন ও প্রবীণ অভিনেতা-অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের সম্মান জানাতে ২১শে জানুয়ারি কলকাতার সুজাতা সদনে অনুষ্ঠিত হল OSF পরিবার সম্মান ২০২৬। সংস্থার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতির এক বর্ণাঢ্য মিলনমেলার ছবি ধরা পড়ে।
এই বিশেষ দিনে অনুষ্ঠিত হয় ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কবিতা উৎসব, যেখানে কবি ও সাহিত্যিকদের বিশেষ সম্মান প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস ও OSF-এর ক্যালেন্ডারের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। প্রকাশিত হয় সিনেমা ও সাহিত্য বিষয়ক পত্রিকাও।

অনুষ্ঠানে মঞ্চ থেকে বিশিষ্ট সম্মানীয় অতিথিদের বিশেষভাবে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রী দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অরুণিমা চ্যাটার্জী। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা ও নাট্য পরিচালক ড. অমিতাভ ভট্টাচার্য, অভিনেতা অভীক ভট্টাচার্য, বেঙ্গল ফিল্মস অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স-এর সেক্রেটারি বিপ্লব চক্রবর্তী সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন চলচ্চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস ও চান্দ্রিয়া বন্দ্যোপাধ্যায়। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ও সিনেমাপ্রেমী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্মরণীয় রূপ লাভ করে।
