Spread the love রাজ্যের চিকিৎসা জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন প্রবাদপ্রতিম চিকিৎসক, পদ্মশ্রী ডাঃ মণি ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিটে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রায় পনেরো দিন আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ডাঃ মণি ছেত্রী শুধু একজন চিকিৎসকই নন, তিনি ছিলেন আধুনিক চিকিৎসা পরিকাঠামোর এক পথপ্রদর্শক। এসএসকেএম হাসপাতাল-এর অধিকর্তা হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগেই এই হাসপাতালে গড়ে ওঠে অত্যাধুনিক ইনটেনসিভ থেরাপি ইউনিট (আইটিইউ)। পাশাপাশি, তাঁর প্রচেষ্টাতেই কার্ডিওলজি, এনডোক্রিনোলজি, নেফ্রোলজি, ডায়াবিটিস ও রিউম্যাটোলজির মতো পৃথক বিভাগ চালু হয়—যা সেই সময় রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিশা দেখায়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চিকিৎসক মহল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই কিংবদন্তি চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার রাজ্যের সমস্ত চিকিৎসক কর্মস্থলে কালো ব্যাজ পরে উপস্থিত হবেন। ডাঃ মণি ছেত্রীর প্রয়াণে শুধু এক জন চিকিৎসক নয়, হারাল এক যুগের অবসান। তাঁর অবদান ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। Post navigation কলকাতায় হার্টফুলনেস সেন্টারে সঙ্গীত ও ধ্যানের অনন্য মিলন, মুগ্ধ শ্রোতারা ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে বৈঠক, তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রণয় ভার্মার