
শুভঙ্কর সরকার, নিজস্ব সংবাদদাতা:
ওয়ানখেড়ে স্টেডিয়ামে তারকাখচিত সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল ভারত। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস ও শেষ মুহূর্তে নিয়ন্ত্রিত বোলিং দুইয়ের মেলবন্ধনেই জয় নিশ্চিত করে ভারতীয় দল।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক Harry Brook। শুরুতেই ভারতের ওপেনার Sanju Samson-এর সহজ ক্যাচ ফসকে যায় ইংলিশ ফিল্ডারদের হাতে। সেই সুযোগ কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্যামসন। মাত্র ৪২ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
এরপর Ishan Kishan, Shivam Dube এবং Hardik Pandya দ্রুত রান তুলে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান। চার ও ছয়ের বৃষ্টিতে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫৩/৭।
২৫৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দ্রুত ফিরে যান Jos Buttler, Phil Salt এবং অধিনায়ক Harry Brook। তবে ইংল্যান্ডকে লড়াইয়ে ফিরিয়ে আনেন তরুণ ব্যাটার Jacob Bethell। মাত্র ৪৮ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের দুই পেসার Jasprit Bumrah ও Hardik Pandya। শেষ স্পেলে নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে বড় রান তুলতে দেননি তারা। এদিকে Axar Patel বাপু উইল জ্যাক্সের একটি কঠিন ক্যাচ ধরার প্রচেষ্টায় দর্শকদের প্রশংসা কুড়ান। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস বলতেগেলে সূর্য তাপে পুড়তে হয় ইংল্যান্ডকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন।।
অনলাইন প্লাটফর্ম এও প্রায় ৫০কোটি মানুষ সরাসরি চোখ রেখেছিলেন এই ম্যাচে, ম্যাচ শেষে শুভেচ্ছায় ভাসে সূর্য ব্রিগেড শুভেচ্ছা জানান একাধিক নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, পশ্চিম বঙ্গ সহ দেশজুড়ে আতশবাজি ফাটাতেও দেখা যায়।এদিন কানাই কানাই পূর্ণ স্টেডিয়ামে ম্যাচ দেখতে ওয়ানখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। গ্যালারিতে দেখা যায় ভারতের প্রাক্তন টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক MS Dhoni-কে সস্ত্রীক। ম্যাচ চলাকালীন তাঁর স্ত্রী Sakshi Dhoni-র উচ্ছ্বাস দর্শকদের নজর কাড়ে। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক Rohit Sharma এবং ICC President Mr Jay Shah মহাশয়।
রোমাঞ্চকর এই জয়ে ফাইনালের পথে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির 🏏🇮🇳