Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে রেলে কর্মরত মহিলা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি ও তাঁদের সার্বিক কল্যাণকে উৎসাহিত করতে পূর্ব রেলের মহিলা কল্যাণ সংস্থা (ERWWO) এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল। শিয়ালদার মন্থন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন বিভাগের মোট ৩১ জন মহিলা কর্মীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের অসামান্য নিষ্ঠা, কর্মদক্ষতা ও আদর্শ সেবার জন্য সম্মানিত করা হয়। ডিভিশনের সামগ্রিক উন্নয়ন ও পরিচালন দক্ষতায় তাঁদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রত্যেককে সম্মাননাপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ERWWO-র শিয়ালদা শাখার সভাপতি নিধি সাক্সেনা। তাঁর হাত দিয়েই পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে তিনি এই উদ্যোগকে অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে উল্লেখ করেন এবং বলেন, “সশক্ত নারীই একটি প্রগতিশীল প্রতিষ্ঠানের মেরুদণ্ড।” তিনি আরও বলেন, যাঁরা পেশাগত উৎকর্ষের পাশাপাশি পারিবারিক দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন, তাঁদের এই সম্মাননা নিঃসন্দেহে অন্যদের জন্যও উদাহরণ হয়ে থাকবে।

উল্লেখ্য, নারী কর্মীদের উৎসাহিত করতে এবং তাঁদের অবদানকে যথাযথ মর্যাদা দিতে পূর্ব রেলের এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *