Spread the love স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় শুরু হয়েছে চারদিনব্যাপী দশম বর্ষের আলোকচিত্র প্রদর্শনী। চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য খোলা থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার নিরজ কুমার পান্ডা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট তথা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মোট ১২০০টি ছবি জমা পড়েছিল। তার মধ্যে থেকে বাছাই করে ১২৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। বিশেষত্ব হল, শুধু ব্যাংকের আধিকারিক বা কর্মীরাই নন, গ্রাহকরাও এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বৈচিত্র্যময় বিষয়বস্তু ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে এই প্রদর্শনী ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। শিল্পপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। Post navigation পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় কিংবদন্তি আশা ভোঁসলে, শিবাজি পার্কে অশ্রুসিক্ত শেষযাত্রা বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬: মিমি চক্রবর্তীর হাত থেকে সম্মাননা, উজ্জ্বল সন্ধ্যায় তারকাদের মিলনমেলা