Spread the love

অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী-র বিরুদ্ধে প্রতারণা ও পেশাদারী অসদাচরণের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগটি উঠেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে।
আয়োজকদের দাবি, রাত ৯:৩০ মিনিটে পৌঁছানোর চুক্তি থাকলেও তিনি রাত ১১:৩৫ মিনিটে অনুষ্ঠানস্থলে আসেন এবং প্রায় ১১:৪৬ মিনিটে মঞ্চে ওঠেন। ৯০ মিনিট পারফরম্যান্সের জন্য ২,৬৫,০০০ টাকা অগ্রিম দেওয়া হলেও প্রশাসনিক বিধিনিষেধের কারণে রাত ১২টায় অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। ফলে তিনি মাত্র কয়েক মিনিট পারফর্ম করেন বলে অভিযোগ।
নোটিশে আরও দাবি করা হয়েছে, ঘটনাটি ধামাচাপা দিতে প্রভাব খাটিয়ে আয়োজকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করানো হয়েছে।
অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারির মাধ্যমে পাঠানো নোটিশে ২,৬৫,০০০ টাকা ফেরত, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে শর্ত পূরণ না হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *