Spread the love কলকাতা: পথ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে স্বনির্ভর করে তোলার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বিশেষ স্বীকৃতি পেল এই রাজ্য। পিএম সম্মাননিধি যোজনার আওতায় এই রাজ্যকে প্রথম স্থান এবং ইস্পাতনগরী দুর্গাপুরকে নির্বাচিত করা হয়েছে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজ নতুন দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের হাতে সম্মাননা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর। পথ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা, আর্থিক পরিষেবার আওতায় আনা এবং তাঁদের আর্থিকভাবে আরও সুরক্ষিত করে তোলার ক্ষেত্রে এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যের পাশাপাশি দুর্গাপুরের এই নির্বাচিত হওয়া নগরাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন বলে মনে করা হচ্ছে। Post navigation হাওড়া স্টেশনে ‘স্বচ্ছতা সে সুরক্ষা তক’ কর্মসূচি, উদ্বোধন নবসজ্জিত রেল ফ্যান গ্যালারির