Spread the love

বারাসাতে মা সারদা মহিলা স্বনির্ভর সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল পঞ্চম স্বেচ্ছায় রক্তদান উৎসব। মানবসেবামূলক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, রক্তদাতাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। মহিলাদের এমন উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পিজি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ সনাতন বন্দ্যোপাধ্যায় এবংশ্রীমৎ ব্রহ্মবিদ্যানন্দ ব্রহ্মচারী মহারাজ পশ্চিমবঙ্গ প্রদেশ সচিব
এবং শ্রীমৎ বন্ধুগোপী দাস মহারাজ
পশ্চিমবঙ্গ প্রদেশ সহসচিব ,অখিল ভারতীয় সন্ত সমিতি
স্থানীয় পৌর প্রতিনিধি তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত রক্তদানের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তের অভাবে যাতে কোনও রোগীর চিকিৎসা ব্যাহত না হয় এবং মানবসেবার এই মহৎ উদ্যোগ আরও মানুষের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই প্রতিবছর এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উদ্যোক্তা মিতা রায় ও বর্ণালী রায়। তাঁদের উদ্যোগ ও প্রচেষ্টায় সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উপস্থিত অতিথি, রক্তদাতা ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী দিনেও এমন সমাজসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *