Spread the love কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো ‘রেডিয়ো সেভ লাইভ’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। বিশ্বের বিভিন্ন প্রান্তে দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলায় বেতার ও হ্যাম রেডিওর ভূমিকা সম্পর্কিত নানা তথ্য ও গবেষণামূলক বিষয় তুলে ধরা হয়েছে বইটিতে। এছাড়াও যে কোনও ধরনের দুর্যোগ মোকাবিলায় বেতার যোগাযোগ ব্যবস্থায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পরিবেশ সংগঠন ‘স্প্রিংগার নেচার’-এর উদ্যোগে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর-সহ সংগঠনের কর্মীরা। অনুষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, বেতার ও হ্যাম রেডিও সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে ‘রেডিয়ো সেভ লাইভ’ বইটি বিশেষভাবে সহায়ক হবে এবং দুর্যোগকালীন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Post navigation সাফাই কর্মীদের জন্য ‘স্বচ্ছ কবচ’ কিট, ময়লা ফেললেই ২০০ টাকা জরিমানা ইস্কন মায়াপুরের রথযাত্রা: মানব মেলবন্ধনের আন্তর্জাতিক উৎসব