Spread the love কলকাতা, ২৩ জুন: শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে হাজেরা মোড়ে আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদান দীর্ঘদিন ধরে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা হয়েছে। তবে বর্তমান সরকার তাঁর দেখানো পথ অনুসরণ করেই এগিয়ে চলবে। পাশাপাশি বাঙালি হিন্দু সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি কৃতজ্ঞ বলেও উল্লেখ করা হয়। এদিন আরও ঘোষণা করা হয় যে, আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবস উপলক্ষে তাঁর ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন করা হবে এবং দিনটিকে সরকারি ছুটি হিসেবে পালন করা হবে। এছাড়াও, হুগলির জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির পৈত্রিক ভিটেতে একটি স্মৃতিসৌধ ও গ্রন্থাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্যামাপ্রসাদ স্মারক সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। Post navigation পশ্চিমবঙ্গ এবার ইতিহাস রচনা করবে, বিকাশের নতুন যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী মোদী অম্বুবাচী মেলাকে ঘিরে গৌহাটীতে আধ্যাত্মিক আবহ, কামাখ্যা মন্দিরে ঐতিহ্যবাহী ‘পরিক্রমা’ শোভাযাত্রা