Spread the love

নিজস্ব প্রতিনিধি: সীমান্ত এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ের পর ফের বিএসএফ-এর হাতে নতুন দফায় জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

এখনও পর্যন্ত জেলা ভিত্তিক হস্তান্তরিত জমির পরিমাণ হলো—

কোচবিহার — ২২.৯৫ একর

জলপাইগুড়ি — ৩৫.১৬৫ একর

দার্জিলিং — ৮.৮১৫ একর

উত্তর দিনাজপুর — ২.৮৪ একর

দক্ষিণ দিনাজপুর — ২০.১৭০১ একর

মালদা — ১০.৯০ একর

মুর্শিদাবাদ — ৩৮.৮০৫ একর

নদীয়া — ০.৫৫ একর

উত্তর ২৪ পরগনা — ২.৬ একর

রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সীমান্ত সুরক্ষার স্বার্থে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফ-কে হস্তান্তরের যে লক্ষ্য স্থির করা হয়েছিল, তার বাস্তবায়নের পথে এই পদক্ষেপকে বিশেষ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

প্রশাসনের মতে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *