Spread the love

শপথ নেওয়ার পরেই প্রতিশ্রুতি মতো ‘জনতার দরবার’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। আজ সল্টলেকে বিজেপির রাজ্য কার্যালয়ে বসে এই বিশেষ কর্মসূচি। সকাল থেকেই সেখানে ভিড় জমান কয়েকশো চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ।

সূত্রের খবর, চাকরিপ্রার্থীদের মোট ১৫টি সংগঠনের প্রতিনিধিরা এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। একে একে সকলের অভাব-অভিযোগ ও দাবিদাওয়া শোনেন তিনি। দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলনরত বহু প্রার্থী এদিন নিজেদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী জানান, মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের পথ খুঁজতেই এই ‘জনতার দরবার’ কর্মসূচি শুরু করা হয়েছে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ আরও বাড়াতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

এদিন বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে, সরকারের প্রথম দিকেই জনসংযোগ বাড়াতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *