Spread the love টলিপাড়ার ফেডারেশনকে ঘিরে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তুললেন চলচ্চিত্র পরিচালক সুব্রত সেন। তাঁর দাবি, ফেডারেশনের পুরনো কমিটির কাছে বহু বছর ধরে জমা থাকা প্রায় ৭৫ লক্ষ টাকার একটি ফান্ড ছিল, যা প্রথমদিকে অডিট রিপোর্টে উল্লেখ থাকলেও পরে রহস্যজনকভাবে সেই তথ্য উধাও হয়ে যায়। এক বিশেষ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অভিযোগ করেন, একটি বৈঠকে ফেডারেশনের সভাপতি Swarup Biswas নাকি ওই ফান্ড অডিটে না দেখানোর কথা বলেছিলেন। সুব্রত সেনের দাবি, সেই ঘটনার পর থেকেই ওই টাকার আর কোনও উল্লেখ পাওয়া যায়নি। এছাড়াও তিনি অভিযোগ করেন, প্রোডাকশন ম্যানেজার গিল্ডে একাধিক কাজ করিয়ে দেওয়ার নাম করে নগদ অর্থ নেওয়া হত। এই সমস্ত বিষয় নিয়ে ফেডারেশনের ভিতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছিল বলেও ইঙ্গিত দেন পরিচালক। যদিও এই অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত ফেডারেশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অভিযোগ ঘিরে ইতিমধ্যেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে। Post navigation ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান, উপস্থিত প্রসেনজিৎ-যীশু-পণ্ডিত অজয় চক্রবর্তী