AI-এর নেতৃত্বে ভবিষ্যতের আইটি শিল্প: কলকাতায় ‘সিআইও ফিউচারস্কেপ ২০২৬’

Spread the love

নিজস্ব প্রতিনিধি : শুক্লা গাঙ্গুলী কলকাতা
কলকাতা, ৯ জানুয়ারি ২০২৬: কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–এর নেতৃত্বেই আগামী দিনের তথ্যপ্রযুক্তি শিল্প এগিয়ে যাবে—এই বার্তাকে সামনে রেখে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘সিআইও ফিউচারস্কেপ ২০২৬’। শনিবার নিউটাউনের তাজ সিটি সেন্টারে সিআইও অ্যাসোসিয়েশনের কলকাতা চ্যাপ্টারের ৭ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভারতের ১৮০ জনেরও বেশি সিআইও ও সিনিয়র ডিজিটাল নেতারা অংশ নেবেন।

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ডঃ সন্দীপ প্রধান বলেন, “এআই এখন আর পরীক্ষামূলক প্রযুক্তি নয়, বরং তথ্যপ্রযুক্তি শিল্পের চালিকাশক্তি। দায়িত্বশীল, নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রযুক্তি ব্যবহারের দিকেই আমাদের লক্ষ্য।”

এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন SAP India-এর প্রেসিডেন্ট ও এমডি মনীশ প্রসাদ এবং Sify Technologies-এর সিএমডি রাজু ভেগেসনা। শিল্প-শিক্ষা সহযোগিতা, সাইবার নিরাপত্তা, স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগ এবং দায়িত্বশীল প্রযুক্তি গ্রহণ—এই বিষয়গুলিকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ‘সিআইও ফিউচারস্কেপ ২০২৬’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *