Spread the love

সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে অবশেষে চিংড়িঘাটায় মেট্রোরেলের বকেয়া কাজ সম্পূর্ণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, কাজের সুবিধার্থে মে মাসে দু’দফায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় ১৫ থেকে ১৭ মে এবং দ্বিতীয় দফায় ২২ থেকে ২৪ মে পর্যন্ত নির্দিষ্ট এলাকায় যান চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে।

এর আগে, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল। দীর্ঘদিন ধরে কাজের গাফিলতি নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেয়।

আদালতের সেই কড়া অবস্থানের পরই প্রশাসনের তরফে তৎপরতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে এখন জোরকদমে প্রস্তুতি চলছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *