Spread the love

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোনারতরী ওম্যান এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন।

সম্প্রতি সংগঠনের উদ্যোগে এবং কলকাতা লটারি ক্লাবের সহযোগিতায় প্রায় ২৩০ জন সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং ১৩০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি কলেজ ও স্কুলের ছাত্রীদের কম্পিউটার ও টেলারিং প্রশিক্ষণের সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। এদিন বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কেও ছাত্রীদের সচেতন করা হয়।

সংগঠনটি ইতিমধ্যে ৪০টি মডেল পুষ্টি বাগান ও ৯টি নিবিড় চাষের মডেল গড়ে তুলেছে। এছাড়াও প্রায় ৫০ জন মহিলাকে উন্নত প্রযুক্তির হাঁস-মুরগি পালনের সহায়তা ও জৈব সার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আরও বৃহত্তর উদ্যোগ গ্রহণ করা হবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।