মানিকতলা ইএসআই হাসপাতালে ২২টি নতুন আইটিইউ বেডের উদ্বোধন

Spread the love

সিনেমা ও সাহিত্য নিজস্ব প্রতিনিধি শুক্লা গাঙ্গুলী, কলকাতা

কলকাতা: শহরের স্বাস্থ্যপরিষেবায় বড় সংযোজন। Employees’ State Insurance Corporation-এর অধীনস্থ ESI Hospital, Manicktala-এ চালু হলো ২২টি অত্যাধুনিক আইটিইউ বেড। প্রায় ৪ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই নতুন পরিকাঠামো যুক্ত হওয়ায় হাসপাতালে মোট আইটিইউ বেডের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮।

এর ফলে রাজ্যের বিভিন্ন ইএসআই হাসপাতাল থেকে রেফারাল রোগীরা উন্নত ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা পাবেন। প্রাইভেট হাসপাতালের উপর নির্ভরতা কমবে এবং সরকারি ব্যয় হ্রাস পাবে। শ্রমজীবী মানুষের জন্য মানসম্মত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে।

প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের শ্রম, আইন ও বিচার বিভাগের মন্ত্রী Moloy Ghatak। উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা বিভাগের মন্ত্রী Sujit Bose-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

এই উদ্যোগ শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষায় সরকারের প্রতিশ্রুতির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *