Spread the love

কলকাতার ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউসে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে চলেছে স্বেচ্ছা রক্তদান উৎসব। আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসে এই মেগা রক্তদান শিবিরের আয়োজন করছে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। অরাজনৈতিক এই সংগঠনটি টানা ২৫ বছর ধরে সফলভাবে এই শিবির পরিচালনা করে ২০২৬ সালে ২৬তম বছরে পা দিচ্ছে। গত বছর রজতজয়ন্তী বর্ষে ৬৬৫ জন স্বেচ্ছা রক্তদাতা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে সকল রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের মানবিক এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *