Spread the love বহরমপুর মুর্শিদাবাদ নিজস্ব সংবাদদাতা বিশাল বিশ্বাস:ক্লাসমেটস ভেঞ্চারস-এর ‘পুজো পরিক্রমা’-র বিশেষ আকর্ষণ ছিল ইন্দ্রপ্রস্থ দীপান্বিতা সেবক সংঘের ২০২৬ সালের দুর্গাপুজো। এই বছর তাদের পুজো ২১তম বর্ষে পদার্পণ করেছিল। এবারের পুজোর মূল থিম ছিল ‘পঞ্চগহণ’, যেখানে দেবী শক্তির পাঁচটি রূপের আরাধনা সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল।মণ্ডপসজ্জা এবং প্রতিমায় ছিল এক অনবদ্য শৈল্পিক ছোঁয়া। মেদিনীপুরের ঐতিহ্যবাহী ‘দেওয়ালি’ পুতুল দিয়ে সম্পূর্ণ মণ্ডপ সাজানো হয়েছিল। শিল্পী অসীম পালের নিপুণ হাতে তৈরি প্রতিমায় শুম্ভ-নিশুম্ভ বধের পৌরাণিক কাহিনি জীবন্ত হয়ে উঠেছিল। এই পুজোর উদ্যোক্তারা বরাবরই পৌরাণিক থিমের ওপর জোর দিয়ে থাকেন, এর আগে তাঁরা মণ্ডপে মধু-কৈটভ বধের কাহিনিও ফুটিয়ে তুলেছিলেন।পুজোর পাশাপাশি উৎসবের প্রতি উদ্যোক্তাদের এই নিষ্ঠা ও নিরলস পরিশ্রমকে সম্মান জানিয়ে ক্লাসমেটস ভেঞ্চারস-এর দলের পক্ষ থেকে একটি ছোট সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। পোস্ট ন্যাভিগেশন বত্রিশতম বর্ষে বিষ্ণুপুর আমরা কজন ক্লাবের থিম ‘রণংদেহী দুর্গা’, নজর কাড়ল শৈল্পিক উপস্থাপনা সৈদাবাদ কুহেলি সংঘের থিম ‘অপচয় নয়, সঞ্চয়’, খাদ্য ও জল সংরক্ষণের বার্তা দিয়ে নজর কাড়ল মণ্ডপ