Spread the love নিজস্ব সংবাদদাতা:রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হলো আজ। বন্দেমাতরম ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাজভবনে আয়োজিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মণ, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ এবং দুধকুমার মণ্ডল। মন্ত্রিসভার এই সম্প্রসারণের ফলে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। নতুন মন্ত্রীদের হাতে শীঘ্রই বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন করা হতে পারে বলে সূত্রের খবর। পোস্ট ন্যাভিগেশন দেবর্ষি নারদ জয়ন্তী উদ্যাপনে সাংবাদিক ও সোশ্যাল মিডিয়া প্রতিনিধিদের সম্মানিত করলেন রাজ্যপাল আজ থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, খুশির হাওয়া রাজ্যজুড়ে