Spread the love নিজস্ব প্রতিনিধি: সীমান্ত এলাকার নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ের পর ফের বিএসএফ-এর হাতে নতুন দফায় জমি হস্তান্তর করা হয়েছে। এর ফলে মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলা ভিত্তিক হস্তান্তরিত জমির পরিমাণ হলো— কোচবিহার — ২২.৯৫ একর জলপাইগুড়ি — ৩৫.১৬৫ একর দার্জিলিং — ৮.৮১৫ একর উত্তর দিনাজপুর — ২.৮৪ একর দক্ষিণ দিনাজপুর — ২০.১৭০১ একর মালদা — ১০.৯০ একর মুর্শিদাবাদ — ৩৮.৮০৫ একর নদীয়া — ০.৫৫ একর উত্তর ২৪ পরগনা — ২.৬ একর রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে সীমান্ত সুরক্ষার স্বার্থে ৪৫ দিনের মধ্যে ৬০০ একর জমি বিএসএফ-কে হস্তান্তরের যে লক্ষ্য স্থির করা হয়েছিল, তার বাস্তবায়নের পথে এই পদক্ষেপকে বিশেষ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের মতে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। পোস্ট ন্যাভিগেশন সিঙ্গাপুর ওপেনে দুরন্ত শুরু, প্রি-কোয়ার্টারে সিন্ধু ও সাত্ত্বিক-চিরাগ