Spread the love

আগামী ৩১ মে, রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় বেলঘরিয়া থিয়েটার একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তাদের ষোড়শ বর্ষপূর্তি অনুষ্ঠান। সাংস্কৃতিক আবহে ভরপুর এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন EZCC-র ডিরেক্টর আশিস গিরি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যিক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাট্য ব্যক্তিত্ব সুজন (নীল) মুখোপাধ্যায় এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে।

সন্ধ্যা ঠিক সাতটায় মঞ্চস্থ হবে বহুল প্রতীক্ষিত নাটক ‘পরচুলা’, যা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে।

অনুষ্ঠানের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, ২০০ টাকা এবং ৩০০ টাকা।

সংস্কৃতি প্রেমী দর্শকদের কাছে এই অনুষ্ঠান একটি স্মরণীয় সন্ধ্যা হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।