Spread the love ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে-এর শেষকৃত্য আজ বিকেল চারটেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ এই শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে তাঁর অসংখ্য ভক্ত, সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করা হয়েছে এবং তাঁর অবদানকে স্মরণ করা হচ্ছে গভীর শ্রদ্ধার সঙ্গে। দীর্ঘ সঙ্গীতজীবনে অসংখ্য অমর গান উপহার দিয়ে আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পোস্ট ন্যাভিগেশন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে-এর প্রয়াণে শোকস্তব্ধ দেশ দেবকে সমর্থন, কিন্তু ‘ব্যান কালচার’ তুলতে ৭২ ঘণ্টা নয়—সময় চাই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়