Spread the love নয়াদিল্লি, বৃহস্পতিবার:জাতীয় তফসিলি উপজাতি কমিশনের একটি প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করেছেন। কমিশনের চেয়ারম্যান অন্তর সিং আর্য-র নেতৃত্বে প্রতিনিধি দলটি ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির হাতে তুলে দেয়। সাক্ষাৎকারে তফসিলি উপজাতিদের কল্যাণ, উন্নয়নমূলক কর্মসূচি এবং বিভিন্ন নীতি বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পোস্ট ন্যাভিগেশন রেকর্ড সাফল্যের স্বীকৃতি, শিয়ালদহ ডিভিশনে জাঁকজমকপূর্ণ ৭০তম রেল সেবা পুরস্কার প্রদান গোয়ায় সিপিএ জোন–সেভেন সম্মেলনের সূচনা, আন্তঃসংসদীয় সহযোগিতা জোরদারে জোর