Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা:অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে টলিপাড়ায়। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন শিল্পীরা। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত ধারাবাহিক ও সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, শুটিং ফ্লোরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, কাজের পরিবেশে অনিয়ম এবং শিল্পীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিনের অভিযোগই এই সিদ্ধান্তের মূল কারণ। রাহুলের মৃত্যুর পর সেই ক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টেকনিশিয়ান—সবাই একসঙ্গে এই আন্দোলনে শামিল হয়েছেন। শিল্পী মহলের একাংশ জানিয়েছেন, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজ নয়।” তাঁদের দাবি, প্রতিটি শুটিং সেটে বাধ্যতামূলক নিরাপত্তা প্রটোকল, মেডিক্যাল সুবিধা এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পী সংগঠন প্রযোজনা সংস্থা ও প্রশাসনের সঙ্গে বৈঠকের দাবি তুলেছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় কার্যত স্তব্ধ টলিপাড়া। প্রতিদিনের শুটিং বন্ধ থাকায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন প্রযোজকরা, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন বহু দিনমজুর শিল্পকর্মীরাও। এখন সকলের নজর—প্রশাসন ও প্রযোজনা সংস্থাগুলি কত দ্রুত পরিস্থিতি সামাল দেয় এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেয়। পোস্ট ন্যাভিগেশন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে তোলপাড়, রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করতে পৌঁছালেন প্রিয়াঙ্কা সরকারসহ টলিউডের তারকারা ‘বন্দে মাতরম’ থিমে জাতীয় চলচ্চিত্র প্রতিযোগিতা, সারা দেশের নির্মাতাদের আমন্ত্রণ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের