Spread the love

কলকাতা, ৫ এপ্রিল ২০২৬: রবিবার সকালে কলকাতার হার্টফুলনেস সেন্টারে আয়োজিত এক বিশেষ সঙ্গীত ও ধ্যান উৎসবে মুগ্ধ হলেন উপস্থিত দর্শকরা। সরোদ শিল্পী সৌগত রায় চৌধুরী ও তবলায় দেবজ্যোতি সান্যালের মনোমুগ্ধকর পরিবেশনায় তৈরি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ।

এই বিনামূল্যের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। হার্টফুলনেস ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি ও ভারসাম্য অনুভবের পাশাপাশি সরোদ ও তবলারের সুরে শ্রোতারা ডুবে যান এক গভীর প্রশান্তির অভিজ্ঞতায়।

শিল্পী সৌগত রায় চৌধুরী জানান, একসঙ্গে ধ্যান ও সঙ্গীতের এই অভিজ্ঞতা ছিল অসাধারণ। দেবজ্যোতি সান্যালও বলেন, ধ্যানের পর সৃষ্ট ইতিবাচক শক্তি ও রাগের কম্পন পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে।

উল্লেখ্য, হার্টফুলনেস একটি সহজ ধ্যানপদ্ধতি, যা মানুষের অন্তরের শান্তি, মানসিক স্থিরতা ও জীবনের ভারসাম্য গড়ে তুলতে সাহায্য করে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *