Spread the love প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে দিল্লিতে বৈঠক করলেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, সার সরবরাহ, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক সহযোগিতা এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে জোর দেওয়া হয়। অন্যদিকে, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর-ও পৃথকভাবে ডেনিস মান্টুরভের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর মতবিনিময় হয়। বিশেষভাবে পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উদ্বেগ প্রকাশ এবং ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।এই ধারাবাহিক বৈঠক ভারত-রাশিয়া সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। পোস্ট ন্যাভিগেশন চিংড়িঘাটায় মেট্রোর কাজ শেষ করতে ট্রাফিক নিয়ন্ত্রণ, অনুমোদন দিল প্রশাসন প্রাথমিকে ইন্টারভিউ স্থগিত, পুনরায় চালুর অনুমতি চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ