Spread the love নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশন জগতে চাঞ্চল্য ছড়িয়েছে প্রযোজনা সংস্থা Magic Moments Motion Pictures-কে ঘিরে নতুন বিতর্কে। সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এফআইআর দায়েরের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সূত্রের খবর, এই ঘটনায় শিল্পীদের সংগঠন Artists Forum-ও আলাদা করে একটি এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগের যথাযথ জবাব না মিললে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই বিতর্কের সরাসরি প্রভাব পড়তে পারে প্রযোজক লিনা গঙ্গোপাধ্যায়-এর প্রযোজনায় চলা দুই জনপ্রিয় ধারাবাহিকে। সূত্রের দাবি, সমস্যা মেটানো না গেলে ধারাবাহিক দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এদিকে, ঘটনার জেরে লিনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে পাওয়া পদ থেকে অব্যাহতি নিয়েছেন। যদিও আইনি মহলের মতে, প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানো মানেই আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি নয়। বিশেষজ্ঞদের মতে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পদত্যাগ কোনওভাবেই আইনের হাত থেকে রেহাই দেয় না। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে টলিউড মহলে। অভিযোগ, পাল্টা জবাব এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ—সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের। Post navigation মঞ্চ থেকে পরিচালনায় জয়রাজ ভট্টাচার্য, ‘বিসর্জন’ মনোনীত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে