Spread the love পুরুলিয়ার মানবাজার-২ ব্লকে নির্বাচন কমিশনের অভিনব উদ্যোগ ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মঙ্গলবার পুরুলিয়া জেলার মানবাজার-২ ব্লকের গোয়ালাপাড়া গ্রামে সাঁওতালি ভাষার পথনাটকের মাধ্যমে ভোট সচেতনতার প্রচার করা হলো।জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এবং মানবাজার-২ ব্লকের SVEEP সেলের বিশেষ উদ্যোগে আয়োজিত এই পথনাটকের নাম ছিল “আমাদের ভোট- আমাদের দায়িত্ব”। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয় মানুষের অংশগ্রহণে এই সাংস্কৃতিক কর্মসূচি বিশেষ সাড়া ফেলে।নাটকের মাধ্যমে ভোটদানের প্রয়োজনীয়তা, গণতন্ত্রে অংশগ্রহণের গুরুত্ব এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বার্তা তুলে ধরা হয়। উপস্থিত গ্রামবাসীরাও উৎসাহের সঙ্গে এই উদ্যোগে অংশ নেন।মানবাজার-২ নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস জানান, জনসাধারণকে ভোটদানে উৎসাহিত করতেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। Post navigation অবশেষে প্রকাশ্যে ‘কর্ম বৃত্ত – The Block’-এর প্রথম অফিসিয়াল পোস্টার, বাড়ছে কৌতূহল মঞ্চ থেকে পরিচালনায় জয়রাজ ভট্টাচার্য, ‘বিসর্জন’ মনোনীত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে