ঋত্বিক ঘটকের স্মরণে ১২তম বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬

Spread the love

নবীন ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল কাজকে সঠিক মূল্যায়নের লক্ষ্য নিয়ে ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IBIFF) ঘোষণা করল ২০২৬ সালের ১২তম বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের অফিসিয়াল পোস্টার উন্মোচন করেন প্রবাদপ্রতিম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের চেয়ারম্যান শ্রীদাস, সেক্রেটারি বিশাল বিশ্বাস, অভিনেত্রী সান্তনা বসু ও অরুনিমা চ্যাটার্জি। প্রমূখ
এবছর চলচ্চিত্র উৎসবটি উৎসর্গিত থাকবে প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক–এর স্মৃতির প্রতি, যাঁর চলচ্চিত্র ভাবনা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *